পৃষ্ঠাসমূহ

বাংলাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাংলাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭

বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর বহরে থাকা সবচেয়ে আধুনিক মিসাইল


বাংলাদেশ সামরিক বাহিনীতে থাকা সবচে শক্তিশালী তিনটি মিসাইল।

প্রথমেই বাংলাদেশ সেনাবাহিনী : বাংলাদেশ সেনাবাহিনীর  বহরে থাকা মিসাইল সিস্টেমের মধ্যে সবচে আধুনিক মিসাইল হলো চীনের তৈরী ডাব্লিউ এস - ২২ এ গাইডেড মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম। এই মিসাইল সিস্টেম দ্বারা ১২২ মিলিমিটার গাইডেড রকেটের মাদ্ধমে শত্রুর ঘাঁটি, এয়ারপোর্ট, সিপোর্ট, নেভাল ফিল্ট, ইন্ডাস্ট্রিয়াল জন, রাডার সিস্টেম ও যুদ্ধযান ধ্বংস করা সম্ভব। এক একটি ট্রাকে মোট ৮০ টি করে রকেট বহন করতে পারে যা ২০-৪৫ কিলোমিটারের মধ্যে থাকা শত্রুর উপর বৃষ্টির মতো রকেট নিক্ষেপ করতে সক্ষম।
এরপর বাংলাদেশ বিমান বাহিনী : বাংলাদেশ বিমান বাহিনীতে বর্তমান বহরে থাকা সবচে আধুনিক মিসাইল হলো রাশিয়ার তৈরী আর-৭৭ এয়ার টু এয়ার মিসাইল। এই মিশাইলগুলো বিমানবাহিনীর সবচে শক্তিশালী বিমান মিগ্ ২৯ বহন করে থাকে। মিগ্-২৯ এই আর-৭৭ মিসাইল ফায়ার করার মাদ্ধমে ৮০ কিলোমিটার দূরের বিমানকে ভূপাতিত করতে সক্ষম। এছাড়া বিমান বাহিনীর হাতে মাটি থেকে শত্রু বিমান ধ্বংসের জন্য চাইনিজ এফএম-৯০ সারফেস টু এয়ার মিসাইল রয়েছে যা ১৫ কিলোমিটারের মধ্যে উড়ে যাওয়া বিমান কে আক্রমণ করতে সক্ষম। এই মিসাইল সিস্টেম বিমান বাহিনী ছাড়াও সেনা ও নৌবাহিনীতেও মজুদ আছে।

এবার বাংলাদেশ নৌবাহিনী : বাংলাদেশ নৌবাহিনীর হাতে বিভিন্ন আধুনিক মিসাইল রয়েছে এর মধ্যে সবচে আধুনিক মিসাইল হলো ইতালির তৈরী অটোমেট এমকে ২ এন্টি শিপ মিসাইল যেটা নৌবাহিনীর সবচে আধুনিক ফ্রিগেট বিএনএস বঙ্গবন্ধু বহন করে থাকে। এই মিসাইল এর মাদ্ধমে ১৮০ কিলোমিটার দূরের জাহাজকে ধ্বংস করা সম্ভব। এছাড়া ১৫০ কিলোমিটার রেঞ্জের চাইনিজ এস ওয়াই ১ ছাড়াও বেশ কিছু ভালো মিসাইল রয়েছে নৌবাহিনীতে।
এই ছিল বাংলাদেশের সর্বোচ্চ মিসাইল পাওয়ার। এছাড়া বেশ কিছু ভালো মানের মিসাইল কেনার প্রস্তুতি চলছে, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই আমরা ভালো মিসাইল আমাদের দেশে দেখতে পারবো।

রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

বাংলাদেশকে মিগ-৩৫ এর প্রযুক্তি হস্তান্তর করতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া


বাংলাদেশকে মিগ্ ৩৫ এর প্রযুক্তি হস্তান্তর করতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। গত ৪ নভেম্বর বাংলাদেশের সবচে প্রভাবশালী সমর সংবাদ দাতা ওয়েবসাইট, বিডি মিলিটারি ডট কম এই খবর জানিয়েছে। সংবাদটিতে বলা হয়েছে বাংলাদেশকে ৪+ জেনারেশনের মিগ্ ৩৫ মাল্টিরোল যুদ্ধবিমানের টোট বা প্রযুক্তি হস্তান্তর করতে আগ্রহ দেখিয়েছে রাশিয়া। উক্ত প্রস্তাবে বাংলাদেশ সম্মত হলে, বাংলাদেশের বঙ্গবন্ধু এরোনেটিক্স সেন্টারে মিগ্ ৩৫ বিমানের এসেম্বিল, কিছু যন্ত্রপাতি দেশীয় ভাবে প্রস্তুতের সহায়তা, বিমানটির মেইনটেনেন্স এবং দেশেই প্রোডাকশন লাইন তৈরির প্রযুক্তি ও দেওয়া হতে পারে। এই প্রস্তাবটিকে, বাংলাদেশের বঙ্গবন্ধু এরোনেটিক্স সেন্টারে যে বিমান তৈরির প্রচেষ্টা চলছে, সেটা খুব দ্রুত এগিয়ে নেওয়ার একটা সুযোগ বলেই দেখছেন অনেকেই। কিন্তু বঙ্গবন্ধু এরোনেটিক্স সেন্টারকে মিগ্ ৩৫ এর মতো জটিল প্রযুক্তির যুদ্ধবিমান নিয়ে কাজ করার  সক্ষমতা অর্জন বা ওই মাপের জনবল তৈরী করা একটা সময় সাপেক্ষ ব্যাপার বলেও মন্ত্যব্য রয়েছে। যদিও প্রস্তাবটির জন্য বাংলাদেশকে কি কি শর্তে রাজি হতে হবে, সে বিষয়ে বিস্তারিত এখনো উল্লেখ করা হয়নি। তবে বাংলাদেশ যদি এই প্রস্তাবে রাজি হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে তৈরী হবে মিগ্ ৩৫ এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান।